প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
পত্নীতলা উপজেলা ১১ মাদকসেবি আটক ইখতিয়ার উদ্দীন আজাদ

আনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
পুলিশ সুপার, নওগাঁ এর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় একাধিক মাদক সেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকাসক্ত যুবককে আটক করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, গত ১৯/০৬/২০২৬ এবং ২০/০৬/২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার মাদক-শাবিদের দুটি আস্তানায় পুলিশ সুপারের নির্দেশনা অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করায় পত্নীতলা থানা পুলিশ কর্তৃক ১১ (এগার) জন মাদকাসক্ত যুবককে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪